ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ০৯:৪০

টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের ক্যারিয়ারে সেরা বোলিং করলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

গতকাল বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব। ছোট ফরম্যাটে ৭১ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকারের পাশাপাশি সেরা বোলিং ফিগার দাঁড় করান সাকিব।

এর আগে সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ছিলো ৩ ওভারে ১৫ রানে ৪ উইকেট। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে ওমানের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ৮৫ উইকেট শিকার করেছেন সাকিব।

ইত্তেফাক/মোস্তাফিজ