সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ফিরদাউস সোহাগ, হুমায়ুন কবির, পুলক চ্যাটার্জী, ফারুক শাহীন, মিথুন সাহাসহ অন্যরা।
আখাউড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আখাউড়ার সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে পৌরশহরের সড়ক বাজারস্থ অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
