হাতিয়ায় অস্ত্রসহ দুই জলদস্যু আটক

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪০

হাতিয়া উপজেলাধীন মৌলভীর চরে অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে জলদস্যু আইয়ুব নবী এবং ফরিদউদ্দিনকে আটক করা হয়। এদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরআবদুল্যাহ গ্রামে।

হাতিয়া কোস্ট গার্ডের কমান্ডার মেহেদী হাসান জানান, আটককৃত জলদস্যুদের কাছ থেকে দুটি বন্দুক, চারটি গুলিসহ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।