ঘুঘু বিক্রির দায়ে জরিমানা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪০

নেত্রকোনার মদনে ঘুঘু বিক্রির দায়ে শহিদুল্লাহ (২২) নামে এক পাখি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দেওয়ান বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. ওয়ালীউল হাসানের আদালত এ জরিমানা করে। শহিদুল্লাহ খাগুরিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে।  ইউএনও মো. ওয়ালীউল হাসান বলেন, ২০১২ সালের পশুপাখি সংরক্ষণ আইনের ৩৮(২) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে পাখিগুলো খাগুরিয়ার পাতুনিয়ার হাওর ও বিভিন্ন এলাকা থেকে শিকার করেছে বলে জানায়।