অস্ত্র ও মাদকসহ আটক ছয়

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪১

অস্ত্র ও মাদকসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছয় জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বরিশাল : র্যাব-৮ এর সদস্যরা বুধবার রাতে জেলার কালকিনি উপজেলার চরআইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা গিয়াস উদ্দিন নলীকে নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি পিস্তলের ম্যাগজিন এবং ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে কালকিনি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।

বাঘা (রাজশাহী) : বাঘায় বুধবার রাতে পৃথক অভিযানে ২০ পিস ইয়াবা এবং ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে পাঁচ জনকে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযুক্তদের নামে পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুর ৫৮ বিজিবি বিশেষ অভিযানে বৃহস্পতিবার ভোরে যাদবপুর সীমান্ত থেকে ২৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে।