ভোলায় জলচর পাখি শুমারি শুরু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪১

ভোলায় জলচর পাখিশুমারি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ভোলা খালের খেয়াঘাট থেকে পাখি পর্যবেক্ষক ইনাম আল হকের নেতৃত্বে একটি শুমারি দল ট্রলারে যাত্রার মাধ্যমে কার্যক্রম শুরু করেন। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত সাত দিন দলটি পাখি গুণবে। প্রতি বছরের মতো ‘বাংলাদেশ বার্ড ক্লাব’ এবারও এই শুমারি আয়োজন করেছে। ভোলার অর্ধশতাধিক চরে পাখি গণনা চলবে।