উপজেলার সিংপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হককে বুধবার রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের সহায়তায় নিকলী থানার পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার কিশোরগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠান। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, চেয়ারম্যান আনোয়ারুল হক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আক্রমণ করে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি ও ভীতি প্রদর্শন করে আসছেন। এ ঘটনায় নিকলী সদর ইউনিয়নের ধুপাহাটি গ্রামের কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ বাদী হয়ে বুধবার রাতে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
নিকলী থানার ওসি শামছুল আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক অন্য আসামিদেরকে গ্রেফতারে অভিযান চলছে।
