মাগুরায় চিকিত্সককে জেল-জরিমানা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪৩

মাগুরায় ভুল অপারেশন করার মামলায় ডা. নন্দ দুলাল বিশ্বাসকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই আদেশ দেন। ডা. নন্দ দুলাল বিশ্বাস সরকারি মা শিশু কল্যাণ কেন্দ্রের চিকিত্সক।

মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের নুরুল হাকিম তুহিন বাদী হয়ে চিকিত্সকের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার স্ত্রী সালমা খাতুনকে ২০১২ সালের ১৩ মার্চ মাগুরার বেসরকারি আরোগ্য ক্লিনিকে জরায়ু নারী অপারেশন করান। ঐ সময় মূত্রনালি কেটে গেলে তিনি অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন।