দাবা কোচদের প্রশিক্ষণ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪৯

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১১ ও ১২ জানুয়ারি আন্তঃজেলা মহিলা দাবা প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। দেশের প্রায় ২২টি জেলা থেকে প্রশিক্ষণাথী অংশগ্রহণ করবেন। শনিবার সকাল ১০টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করবেন।