‘ছপাক’ মুক্তি পাচ্ছে আজ, আশাবাদী দীপিকা 

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০৯:২৪

দীপিকা পাডুকোন অভিনীত ‘ছপাক’ মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। গতকাল প্রিমিয়ারে সিনেমাটির প্রশংসা করেছে বলিউড তারকারাও।

অবশেষে সিনেমাটি আজ মুক্তি পাচ্ছে। দীপিকা বলেন, ‘ছপাক শুধু সিনেমা নয়, এটি সমাজ পরিবর্তনের আন্দোলন। আমি আশাবাদী। দেশের এই পরিস্থিতিতেও সবাইকে আমি পাশে পাবো বলে আশা করি।’

পরিচালক মেঘনা গুলজার এ ছবিতে তুলে ধরেছেন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের গল্প। তবে সিনেমাটি কতটা সফল হয় সেটিই এখন দেখার বিষয়।

ইত্তেফাক/এমআর