চট্টগ্রাম নগরীর মুরাদপুরে বাসের ধাক্কায় মোকাম্মেল হক চৌধুরী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকাম্মেল হক চৌধুরী সাতকানিয়ার বাজালিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
জানা গেছে, মোহাম্মদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের সামনে এস আলম বাসের ধাক্কায় মোকাম্মেল হক চৌধুরী নামে এক পথচারী আহত হন। পরে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম
