জেলায় যাওয়ার আগে ম্যাচ কমিশনারদের সেমিনার

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে ১৭ জানুয়ারি। দীর্ঘদিন জাতীয় চ্যাম্পিয়নশিপ আলোর মুখ দেখেনি। বন্ধ থাকা এই চ্যাম্পিয়নশিপ এবার ৬৩ জেলার খেলা হবে আটটি অঞ্চলে। এরই মধ্যে ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। শিক্ষা বোর্ড, সার্ভিসেস দল জেলাগুলো অংশগ্রহণ করবে। জেলাগুলোতে যাওয়ার আগে ম্যাচ কমিশনারদের আরো দক্ষভাবে কাজ করার জন্য একটা সেমিনারের আয়োজন করেছিল বাফুফে। ৪৫ জন সেখানে দিনব্যাপী ওয়ার্কশপে অংশগ্রহণ করে। সাবেক রেফারিরাই এই সেমিনারে অংশগ্রহণ করেন। যেখানে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি আর আলম, নৃপেন রায়, মইনুল ইসলাম, এম আর মুকুল, তৈয়ব হাসান, এহসান, আনসারুল ইসলাম মিন্টু, মনসুর আজাদ, আজাদ রহমান, সাবেক সহকারী রেফারি শাহাদাত হোসেন বাদল, আব্দুল হান্নান, শহিদুল ইসলাম লালু, শহিদুল ইসলাম বাচ্চু, আমিনুল ইসলাম রিপন, সাদাত সোহেল প্রমুখ অংশগ্রহণ করেন। কোর্স পরিচালনা করেন বাফুফের হেড অব রেফারি আজাদ রহমান।