দিল্লিতে আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবা

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

দিল্লিতে আন্তর্জাতিক উন্মুক্ত গ্র্যান্ড মাস্টার দাবায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান দুই খেলায় পূর্ণ দুই পয়েন্ট পেয়েছেন তিনি। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, তাহসিন তাজওয়ার জিয়া, জিসান রহমান মালেক ও গিয়াস উদ্দিন আহমেদ এক পয়েন্ট করে পেয়েছেন। গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া ভারতের খেতানকে ও মালেক ভারতের কবির সিংহ আহুজাকে হারান। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ইতালির গ্র্যান্ড মাস্টার ডেভিড আলবার্তোর কাছে ও তাহসিন ভারতের গ্র্যান্ড মাস্টার কুমার গৌরবের কাছে ও গিয়াস ভারতের কুমার গৌরবের কাছে হেরে যান। ২৯টি দেশের ৩৭ জন গ্র্যান্ড মাস্টার, তিন জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২২ জন আন্তর্জাতিক মাস্টার ও তিন জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৩৫৩ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট শুরু হয়েছে বৃহস্পতিবার।