নিখোঁজ আরো এক যাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৩৭

আগুনমুখায় স্পিডবোট সংঘর্ষ

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপার আগুনমুখা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ আরো এক যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে গত চার দিনে দুই লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে চরকারফারমা সংলগ্ন আগুনমুখা নদী থেকে জেলেদের জালে উদ্ধার হওয়া লাশটি পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদারের (৩২)। এর আগে বৃহস্পতিবার আইউব আলী (২৫) নামে একই এলাকা থেকে আরো একজনের লাশ উদ্ধার হয়।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় আগুনমুখা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে যাত্রীবাহী স্পিডবোটের দুই জন নিখোঁজ ও তিন জন আহত হয়েছিল।