মারমা উন্নয়ন সংসদ
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
মানিকছড়ি উপজেলার মারমা উন্নয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মহামূনী হেডম্যান কার্যালয় প্রাঙ্গণে সকালে কংজপ্রু মারমার সঞ্চালনায় ও মংশেপ্রু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মারমা উন্নয়ন সংসদে কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন প্রমুখ।
