প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮
কুবি সংবাদদাতা
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রণীত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের পাঁচ জন শিক্ষার্থী নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে স্বর্ণপদকপ্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন, ব্যবসায় অনুষদের শরীফা আক্তার নিপা, প্রকৌশল অনুষদের মোহাম্মদ কামরুল হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের ধীমান বসু, কলা অনুষদের ঈশিতা ফেরদৌস ও বিজ্ঞান অনুষদের উম্মুল খায়ের সুমি স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
