বাঘা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে ২১৩ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—চাক ছাতারি গ্রামের নফিজ উদ্দিনের ছেলে জামাল (৫০), একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জলিল (৪২), চক নারায়ণপুর গ্রামের বুলু প্রাং-এর ছেলে আরিফুল (৩৫), আলাইপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মাসুদ (৩৮) ও পাকুড়িয়া গ্রাম থেকে সাগর আলীর ছেলে শরিফুল ইসলাম।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃতরা অপরাধ স্বীকার করেছে। পৃথক মামলা দায়েরের মধ্য দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।
