মিঠাপুকুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৪০

স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরের মিঠাপুকুরের ইমরান হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মাহিয়াপাড়ায় নিজঘরে গলায় রশি দিয়ে ঝুলতে দেখা যায় তাকে। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, তদন্ত রিপোর্টের পরই বোঝা যাবে কীভাবে সে মারা গেল। এ বিষয়ে তার বাবা একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে অপমৃত্যুর মামলা হয়েছে।