—আমরা প্রতি তিন বছরে একবার ভ্রমণে বের হই।
—প্রথম দু বছর কী কর?
—প্রথম বছর গত বছরের ভ্রমণ নিয়ে স্মৃতিচারণ করি। আর দ্বিতীয় বছর যায় পরের বছরের ভ্রমণে প্ল্যান-প্রোগ্রাম করে।
প্রেস কনফারেন্স করছেন এক মন্ত্রী—
—আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা মাত্র ক’দিন হলো বিলটা সংসদে পাস করিয়েছি, এখন বিলটা একটু বুঝতে দিন আমাদের।
