বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক আজ শনিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসভবনে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
