স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০০:২৭

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঐ যুবকের নাম মোহাম্মদ আলী। গতকাল শুক্রবার রাতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড়ো ভাই সায়েম জানান, মোহাম্মদ আলী যাত্রাবাড়ী থানার কাজলা ঈদগাঁ রোড এলাকায় থাকেন। তিনি পেশায় গাড়ি চালক। মোহাম্মাদ আলীর স্ত্রীর নাম রুমা। রুমা তার মায়ের বাড়ির লোকজনের সঙ্গে বেশি যোগাযোগ করে। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে নানা ধরনের ঝামেলার সৃষ্টি হয়। গতকাল সন্ধ্যায় মোহাম্মদ আলী তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রী রুমার সঙ্গে ঝগড়া করে। এরপর সবার অগোচরে মোহাম্মদ আলী রুমের মধ্যে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।