আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি গতকাল শুক্রবার রাতে অসুস্থ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে দেখতে যান। হূদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন নানক। মোহাম্মদ নাসিম তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিত্সার খোঁজখবর নেন।
চিকিত্সকরা জানিয়েছেন, জাহাঙ্গীর কবির নানক এখন সম্পূর্ণ সুস্থ। তবে কিছু রুটিন চিকিত্সার জন্য আরো দুই-একদিন হাসপাতালে তাদের তত্ত্বাবধানে রাখা হচ্ছে। দ্রুত সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে সম্পৃক্ত হতে পারবেন বলে আশা করা হচ্ছে। বুধবার তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।
