পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৫

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০০:৫৬

পাকিস্তানে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চীমাঞ্চলীয় কোয়েটা প্রদেশে গতকাল শুক্রবার মাগরিবের নামাজের সময় এই বিস্ফোণের ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভ বিষয়টি নিশ্চিত করেছেন। কোয়েটারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল রাজ্জাক চীমা এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে উপ-পুলিশ সুপার (ডিএসপি) আমানউল্লাহ এবং মসজিদের ইমাম আছেন। আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মসজিদটি ঘনবসতিপূর্ণ পশতুন সংখ্যাগরিষ্ঠ এলাকায় অবস্থিত। গতকাল রাত পৌনে একটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। -ডন