প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। দ্বিতীয় ম্যাচ ভারত জিতেছিলো। গতকাল সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো ভারত। ফলে সিরিজ জিতে নিলো তারা ২-০ ব্যবধানে।
আগে ব্যাট করা ভারত ৬ উইকেটে ২০১ রান করে। দুই ওপেনার ৯৭ রানের জুটি করেন। লোকেশ রাহুল ৫৪ ও শিখর ধাওয়ান ৫২ রান করেন। এরপর মনীষ পান্ডে ৩১ রান করেন। শেষ দিকে শার্দুল ঠাকুর ৮ বলে ২২ রান করে অপরজিত থাকেন।
জবাব দিতে নেমে ২৬ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভা ৫৭ রান করে প্রতিরোধের চেষ্টা করেন। কাজ হয়নি। ১৫.৫ ওভারে ১২৩ রানে অলআউট হয় তারা।
