ক্রিকেটারের ভূমিকায় তেলেগু মুভির রিমেক ‘জার্সি’-তে থাকছেন শহিদ কাপুর। আর সে কারণেই ব্যাট হাতে ক্রিকেট প্রাকটিসে মাঠে নামেন এই বলিউড তারকা। কিন্তু প্রাকটিসে হঠাৎ একটি বল মুখে আঘাত করায় রক্তাক্ত অবস্থায় পাঞ্জাবের সেট ত্যাগ করেন শহিদ।
ভারতীয় গণমাধ্যম জানায়, রক্তাত্ব শহিদ কাপুরকে শেষ পর্যন্ত সেলাই দেয়া লেগেছে ঠোটের কাছে। আপাতত কিছুদিন বিশ্রামের নির্দেশ দিয়েছেন এই জনপ্রিয় অভিনয় শিল্পীকে। সেই সঙ্গে নির্দেশনা রয়েছে তরল খাবার খেতে হবে। পূর্ণ বিশ্রাম পেলে ৪/৫ দিনের মধ্যে শহিদ কাপুর সুস্থ হবেন বলে জানায় চিকিৎসকেরা।
এদিকে সেটে স্বামী আহত হয়েছেন এই খবর পেয়ে চণ্ডীগড় ছুটে যান শহিদ কাপুরের স্ত্রী মইরা রাজপুত। তাকেও আশ্বস্ত করেন চিকিৎসকেরা।
এর আগেও নিজেকে নিয়ে একের পর এক পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত ছিলেন শহিদ কাপুর। তার 'উড়তা পাঞ্জাব' ছবিতে নেশাখোরের চরিত্রে অভিনয় অথবা 'কবীর সিং', 'পদ্মাবতী'- মুভিতে নিজেকে ভেঙে গড়ার খেলা ছিলো সমালোচকদের কাছেও জনপ্রিয়। এবার এই অভিনয় শিল্পী নিজেকে প্রস্তুত করছেন 'জার্সি'র জন্য। ছবিতে শাহিদ একজন নব্য প্রতিভাবান ক্রিকেটার। যিনি স্বপ্ন দেখেন ভারতীয় ক্রিকেট দলে যোগ দেওয়ার। সেই স্বপ্ন পূরণ হয় ৪০-এ এসে। ছবিতে শাহিদের মেন্টরের ভূমিকায় দেখা যাবে বাবা পঙ্কজ কাপুরকে। চণ্ডীগড়ে এই ছবির সেটেই গুরুতর আহত হলেন অভিনেতা। ছবিটি পরিচালনায় থাকছেন গৌতম তিওয়ারি। আগামী ২৮ আগস্ট মুক্তির সম্ভাবনা রয়েছে ‘জার্সি’। এনডিটিভি।
ইত্তেফাক/আরএ
