ওমানের সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৬:২৯

ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের ইন্তেকালে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার তিনি এক শোক বার্তায় সুলতানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার সুলতান কাবুস ৭৯ বছর বয়সে মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আরব বিশ্বের শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দেশ শাসন করেছেন। 

ইত্তেফাক/জেডএইচ