তা র কা ব চ ন

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৪০

বর্তমান নাটকের বিভিন্ন নেতিবাচক অবস্থা প্রসঙ্গে

 

অভিনেতা

চঞ্চল চৌধুরী

নাটক নিয়ে ভালো-মন্দ বলাটাই বিব্রতকর। নাটকের মানুষের হাতে নাটক নেই। যোগ্য মানুষের কাজ কমে যাচ্ছে। বাংলা নাটকের যে ঐতিহ্য ছিল, চার-পাঁচ বছর ধরে তা হারাচ্ছি। নাটক এখন চুক্তিতে চলছে। চ্যানেল আর এজেন্সি থেকে পরিচালকরা চুক্তিতে নাটক নিচ্ছেন। যখন চুক্তিতে নাটক নিচ্ছেন তখন এর সঙ্গে শিল্প বাদে অন্য সব হিসাব-নিকাশও জড়িত। এই হিসাব-নিকাশের কারণে অল্প সময়ে বেশি শুটিং ফুটেজ নামানোর চিন্তা সবার। যতদিন পর্যন্ত পরিচালকের সম্মানী প্রথা ছিল, ভালোভাবে কাজ হয়েছে। কয়েক বছরে ১০-২০টা ভালো কাজ হয়তো হচ্ছে, কিন্তু অনেক বেশি মানহীন নাটকের কারণে ভালো কাজ আড়াল হয়ে যাচ্ছে।