কোহলির অনন্য কীর্তি

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৫

অধিনায়ক হিসেবে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের মালিক হয়েছেন। বিরাট ষষ্ঠ অধিনায়ক যিনি অধিনায়ক হিসেবে ১১ হাজার রান হাঁকালেন। ভারতীয়দের মধ্যে তিনি দ্বিতীয়। তার আগে এই মাইলফলক ছুঁয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তালিকায় এতদিন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং শীর্ষে ছিলেন। ২৫২ ইনিংস খেলে দ্রুততম হিসেবে রিকি অধিনায়ক হিসেবে ১১ হাজার রান হাঁকিয়ে ছিলেন। বিরাট সেখানে ১৯৬ ইনিংস খেলে এই কীর্তি হাঁকিয়ে রিকিকে পেছনে ফেললেন। ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০০০ রানের মাইলফলক টপকে ছিলেন বিরাট| শুক্রবার পুনেতে শ্রীলঙ্কাকে তৃতীয় ম্যাচে ৭৮ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নেয় ভারত।