স্পোর্টস রিপোর্টার
বাফুফের নির্বাচনে কাউন্সিলর হতে হবে না এমন কথা গত ১৪ ডিসেম্বর বাফুফের সভার পর জানানো হয়েছিল। ইজিএম করে গঠনতন্ত্র পরিবর্তন করা হবে। সম্প্রতি বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন একটি অনুষ্ঠানে ইজিএম প্রশ্নে জানিয়েছিলেন ইজিএম হবে না। আর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইজিএম হচ্ছে না, গঠনতন্ত্র সংশোধন হচ্ছে না। আগের নিয়মেই বাফুফের নির্বাচন হবে। ২০১২ এবং ২০১৬ সালে বাফুফের নির্বাচন যেভাবে হয়েছিল আগামী এপ্রিলে সেভাবেই নির্বাচন হবে। যদি তাই হয় তাহলে যে কেউ বাফুফের নির্বাচন করতে পারবেন। কাউন্সিলর হতে হবে না।
