উলিপুরে তিন দিনব্যাপী ‘লোকজ উত্সব’

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:১০

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে শনিবার তিন দিনব্যাপী ‘উলিপুর লোকজ উত্সব’ উদ্বোধন করা হয়েছে। শহিদ মিনার চত্বরে ‘শিকড়ের সন্ধানে উত্সবে মাতি’ স্লোগান ধারণ করে উলিপুর লোকজ উত্সব পরিষদের আয়োজনে উত্সবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্সব পরিষদের আহ্বায়ক রথীন্দ্র প্রসাদ পান্ডে।  দ্বিতীয় দিন রবিবার লোকজ সংগীত প্রতিযোগিতা, লাঠিখেলা, জারি গান, লোকজ সংস্কৃতি নিয়ে আলোচনা, পালা গান ও সন্ধ্যায় সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আর সোমবার সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লোকজ উত্সবের সমাপ্ত হবে।