চৌদ্দগ্রামে দেওয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:১১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

চৌদ্দগ্রামে শনিবার দুপুরে ড্রেনের মাটি খননের সময় দেওয়াল চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। নিহতের নাম আবদুস সাত্তার (৪০)। এ সময় আহত হয়েছেন আরো দুজন। আবদুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জের কয়লাবাড়ি গ্রামের আবদুল কাছিমের ছেলে। ঐদিন চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান বাইপাস সড়কের বৈদ্দেরখীল বজল মেম্বারের বাড়ির সামনে ড্রেনের মাটি খননের কাজ করছিলেন আবদুস সাত্তার, কাবিল ও মোবারকসহ কয়েকজন শ্রমিক। এ সময় হঠাত্ পাশের দেওয়াল চাপায় তারা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক আবদুস সাত্তারকে মৃত ঘোষণা করেন।