উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়া থানা পুলিশ শনিবার ভোররাতে কক্সবাজার টেকনাফ সড়কে বুড়িরঢালা এলাকায় যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে একজন রোহিঙ্গা নারীকে আটক করে। ক্যাম্প পুলিশের ইনচার্জ ছমির চন্দ্র সরকার জানান, রোহিঙ্গা আমিনা খাতুন (৪৫) প্রকাশ হারমুনি বুড়ি নিয়মিতভাবে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য তার শরীরে অভিনব কায়দায় রেখে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে ছমির চন্দ্র সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় একটি মামলা করেন বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর।
