নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে শুক্রবার সন্ধ্যায় ৬৫ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার রামখানা ইউনিয়নের সাহাটারী গ্রামে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। থানার ওসি রওশন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে তার স্ত্রী কুলসুম বেগমকে নিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ঐ হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে।
