বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না ------------------চিফ হুইপ

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:১২

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে যেতে পারতো না।

শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন এবং ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

নূর-ই-আলম চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ই মসজিদ মাদ্রাসার উন্নয়ন হয়েছে। তিনি বলেন, এক সময় মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে ঘুরেও শিবচরের জন্য বরাদ্দ পেতে বেগ পেতে হয়েছে। এখন পদ্মা সেতুর জন্য তারাই আমাদের কাছে আসে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করার জন্য। উন্নয়নের জন্য শিবচরের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, হাজী শরীয়ত উল্লাহর বাহাদুরপুর পীর মঞ্জিলের বর্তমান পীর মাওলানা আব্দুুল্লাহ মোহাম্মদ হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, ইউএনও মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।