ধামরাইয়ে আনন্দ শোভাযাত্রা

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:১৩

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উপলক্ষ্যে ধামরাইয়ে শনিবার আনন্দ র্যালি বের করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।  র্যালিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ লাল্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি বালিয়ার ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেন, কাউন্সিলর সাহেব আলী প্রমুখ।