মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজে এমবিবিএস (২০১৯-২০২০) প্রথম বর্ষের ১১০ জন ছাত্রীর পরিচিতি অনুষ্ঠান হয়েছে। শনিবার কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের সতীশ বণিক মিলনায়তনে এ পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ ও কুমুদিনী পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি। কলেজের অধ্যক্ষ প্রফেসর এ হালিমের সভাপতিত্বে পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রিন্সিপাল ডা. এম এ জলিল, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় প্রমুখ।
