টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
রাজৈরে উত্তর হোসেনপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম জুলফিকার খালাশী (৫০)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।
সংঘর্ষের ঘটনায় আহত বাবুল মুন্সী শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এদিকে একই ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি কহিনুর খালাশীর অবস্থাও আশঙ্কাজনক। অপরদিকে শনিবার সকালে খুনিদের ফাঁসির দাবিতে এলাকার নারী, পুরুষ ও শিশুরা বিক্ষোভ মিছিল করে। বৃহস্পতিবার সকালে ঐ সংঘর্ষের ঘটনা ঘটে। ওসি খোন্দকার সওকত জাহান জানান, এলাকার শান্তি রক্ষায় পুলিশ মোতায়েন আছে।
