চিলমারী নৌবন্দরে স্যানিটেশন ব্যবস্থা জরুরি

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:৪৬

কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর থেকে রৌমারী ও রাজিবপুর উপজেলায় প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ যাতায়াত করে। কমপক্ষে দু থেকে তিন ঘণ্টা লেগে যায় গন্তব্যস্থলে পৌঁছাতে। নৌকায় যাত্রার আগে পুরুষরা কোনোভাবে টয়লেটের কাজ সারলেও চরম বিড়ম্বনায় পড়তে হয় নারীদের। বন্দরে নেই টয়লেট সুবিধা। আশপাশের বসতবাড়িগুলোতে গিয়েও বাধার সম্মুখীন হয়ে ফিরে আসতে হয় প্রায়শই। উপায়ন্তর না পেয়ে অত্যন্ত কষ্ট করেই পারাপার হন নারী-বৃদ্ধরা। এমন পরিস্থিতিতে বন্দরে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা থাকলে হাজারও মানুষের সুবিধা হবে। জেলা প্রশাসক এবং কর্তৃপক্ষের কাছে দ্রুত বন্দরটিতে নারী-পুরুষদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত টয়লেট এবং নিরাপদ পানির ব্যবস্থা করতে বিনীত আবেদন জানাচ্ছি।

আশিক রহমান

শিক্ষার্থী, চিলমারী সরকারি কলেজ, কুড়িগ্রাম