প্রত্যেক উপজেলায় বইমেলা হোক

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:৪৬

লেখক নিজেকে প্রকাশ করেন বইতে। তাতে পাঠক লেখকের ভাবনায় প্রভাবিত হন। আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে চাই, তার জন্য বই পড়তে-ই হবে; বিকল্প নেই। অমর একুশে গ্রন্থমেলা ব্যাপকভাবে পরিচিত। বাংলাদেশে অনুষ্ঠিত মেলাগুলোর মধ্যে অন্যতম বিশিষ্ট স্থান অধিকার করে আছে। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমি আয়োজন করে থাকে। ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। তবে বাংলা একাডেমি প্রাঙ্গণেও থাকে মেলার একটি অংশ। ঢাকার এই বইমেলায় যাওয়া সম্ভব হয় না বিশেষ করে গ্রাম ও মফস্বলের লোকজনের। এতে তাদের পাওয়া হয় না এমন একটি উত্সবের আনন্দ। তাই আমাদের আবেদন—বিভিন্ন জাতীয় দিবসকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হোক বইমেলার।

ইস্রাফিল আকন্দ (রুদ্র)

শ্রীপুর, গাজীপুর