ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মহানগর ১৪ দলের কর্মী সমাবেশ আজ রবিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি সমাবেশে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
