১০ টাকার টিকিটে চোখের ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২২:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকায় টিকিট কেটে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিত্সা নিয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টায় চোখের পরীক্ষা করান প্রধানমন্ত্রী। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তাফা জানান, এটি প্রধানমন্ত্রীর নিয়মিত চক্ষু পরীক্ষা ছিল। প্রধানমন্ত্রী কাউন্টারে গিয়ে নিজে টিকিট কাটেন। প্রধানমন্ত্রীর চোখ ভালো আছে।

প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. অধ্যাপক মোদাচ্ছির আলী ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কাজী দীন মোহাম্মদ নুরুল হক ও অধ্যাপক ডা. গোলাম মোস্তাফা প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মুখ্য চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।