ভাণ্ডারিয়ায় বাই সাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৯

ভাণ্ডারিয়ায় বাই সাইকেল মার্কার সমর্থনে মিছিল ও পথসভা হয়েছে। শুক্রবার বিকেলে ১৪ দলীয় জোটের শরীক দল জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাই সাইকেল মার্কার পক্ষে পৃথক দুটি বিরাট মিছিল বের করা হয়। ভাণ্ডারিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. ছিদ্দকুর রহমান হাওলাদারের নেতৃত্বে প্রথম মিছিলটি উপজেলার লক্ষ্মীপুরা গ্রাম থেকে বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে। 

শহীদ মিনার প্রাঙ্গনে এক পথসভায় অংশ নেন পৌর কাউন্সিলর বেবি আক্তার, শওকত ইকবাল মিটুল মল্লিক, জাতীয় যুবসংহতি জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহবায়ক শহীদুজ্জামান রাজু মল্লিক, যুগ্ন আহবায়ক হিরন মুন্সি, শিক্ষক সাহজাহান মাস্টার, ব্যবসায়ী আকরাম হোসেন জোমাদ্দার, যুবলীগ নেতা মোঃ কবির মুন্সি, যুবসংহতি নেতা মাসুম হাওলাদার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এদিকে পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পৃথকভাবে উপজেলা সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বাই সাইকেল মার্কার পক্ষে অপর একটি মিছিল বের হয়। সেটি ভাণ্ডারিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রির্জাভ পুকুর পাড়ে আওয়ামী লীগের উপজেলা দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়ে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি মো. মিজানুর রহমান নিপু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ওয়াহীদ মন্নান উজ্জল হাওলাদার, সংগঠনের বিভিন্ন ইউনিয়ন নেতাদের মধ্যে মো. শহিদুল ইসলাম খলিফা, প্রিন্স আকন, মো. মিঠু কাজী, শওকত হাওলাদার, শাহানশাহ তালুকদার, রিয়াদ খন্দকার, মো. রুহুল আমীন প্রমুখ।

আরও পড়ুনঃ ইসি সচিবকে স্কুলে পাঠানো দরকার: হিরো আলম

পৃথক দুটি সভায় বক্তারা আগামী ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দূরদর্শী, বর্ষীয়াণ রাজনীতিক, আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতিক বাই সাইকেল মার্কায় দলমত নির্বীশেষে ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

ইত্তেফাক/নূহু