আফগানিস্তানে মার্কিন সামরিক বহরে হামলায় দুই সেনা নিহত

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০১:০৩

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে গতকাল মার্কিন সামরিক বহরে বোমা হামলায় দুই সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আরো দুই সেনা আহত হয়েছেন। কান্দাহার প্রদেশের দান্দ এলাকায় রাস্তা পাশে পুতে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি এ হামলার দায়িত্ব স্বীকার করেছেন। সম্প্রতি আফগানিস্তানের হেরাত প্রদেশে বিমান হামলা চালিয়ে তালেবানের স্পিল্টার গ্রুপের কমান্ডার মোল্লা নাঙ্গালাইকে হত্যা করে যুক্তরাষ্ট্র। -সিবিএস নিউজ