বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না : চিফ হুইপ

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১০:২৪

বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে যেতে পারত না বলে মন্তব্য করেছেন জাতীয় সংদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি।

শনিবার দুপুরে শিবচর উপজেলার জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলূম কওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভাসহ একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, আওয়ামীলীগ সরকারের সময়ই মসজিদ মাদ্রাসার উন্নয়ন হয়েছে, বিএনপি জামায়াত মসজিদ-মাদ্রাসার উন্নয়নের কোন কাজ করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ইসলামের জন্য কাজ করেছেন। মসজিদ মাদ্রাসায় পাকা ভবন করার উদ্যোগ শেখ হাসিনা সরকারের সময়ই নেওয়া হয়েছে। একসময় মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে ঘুরেও শিবচরের জন্য বরাদ্দ পেতে বেগ পেতে হয়েছে। এখন পদ্মা সেতুর জন্য তারাই আমাদের কাছে আসে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করার জন্য। উন্নয়নের জন্য শিবচরের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন : হত্যা ধর্ষণের সত্যতা হারিয়ে যায় ফাইনাল রিপোর্টে

এ সময় তার সাথে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, হাজী শরীয়ত উল্লাহর বাহাদুরপুর পীর মঞ্জিলের বর্তমান পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: আসাদুজ্জামান, শিবচর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান (আতাহার), মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাংক চন্দ্র ঘোষসহ জেলা-উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন এবং ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে চীফ হুইপ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেই শুভ উদ্বোধন, কাঁঠালবাড়ী ইউনিয়নের ওসমান বেপারী বায়তুল আমান জামে মসজিদের উদ্বোধন, শিবচর পৌর বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ভিত্তি প্রস্তর স্থাপন, মাদারীপুর জেলা পরিষদ কর্তৃক গরীব দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ঐচিছক তহবিল থেকে মেধাবী ও গরীব ছাত্র- ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, অধিকারী বাড়ি রাধা গোবিন্দ জিউর মন্দির (নাগ মন্দির) উদ্বোধন, লালন মঞ্চসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজের পরির্দশন করেন।  

ইত্তেফাক/এমআরএম