বক্স অফিসে দীপিকা পাড়ুকোনের ‘ছপাক’কে ছাপিয়ে গেল অজয়-কাজল-সাইফ জুটির তানাজি: দ্যা আনসাং ওয়ারিয়র। বক্স অফিসে তানাজির কাছে পাত্তাই পেলো না ছপাক। মাত্র ২ দিনে ‘ছপাক’ এর ব্যবসার পরিমাণ যেখানে ১১.৬৭ কোটি রুপি। সেখানে তানাজির ব্যবসার পরিমাণ ৩৫.৬৭ কোটি রুপি।
ফিল্ম সমালোচক তরণ আদর্শ দুটি ছবির দু-দিনের ব্যবসার পরিমাণ টুইট করে জানিয়েছেন। তরণ আদর্শের দাবি- শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তির প্রথম দিন ‘ছপাক’এর বক্স অফিস কালেকশন ছিল ৪.৭৭ আর দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার বক্স অফিস কালেকশন ছিল ৬.৯০ কোটি টাকা। অর্থাৎ দুদিন মিলিয়ে দীপিকার ‘ছপাক’র মোট ব্যবসার পরিমাণ ১১.৬৭ কোটি রুপি।
অন্যদিকে তরণ আদর্শের দাবি মত তানাজি: দ্যা আনসাং ওয়ারিয়র এর শুক্রবারের বক্স অফিস কালেকশন ছিল ১৫.১০ কোটি রুপি। শনিবার তানাজির বক্স অফিস কালেকশন হয় ২০.৫৭ কোটি রুপি। দুদিনের ব্যবসা মিলিয়ে এই ছবির মোট বক্স অফিস কালেকশন দাঁড়ায় ৩৫.৬৭ কোটি রুপি।
#Chhapaak witnesses an upward trend on Day 2, but the 2-day total is underwhelming... Decent at premium multiplexes, but unable to connect *and* collect beyond metros... Needs to cover lost ground on Day 3... Fri 4.77 cr, Sat 6.90 cr. Total: ₹ 11.67 cr. #India biz.
— taran adarsh (@taran_adarsh) January 12, 2020
#Tanhaji roars on Day 2... Metros *and* mass belt, multiplexes *and* single screens, #Tanhaji is simply remarkable... #Maharashtra is record-smashing... Other circuits - decent on Day 1 - join the celebrations on Day 2... Fri 15.10 cr, Sat 20.57 cr. Total: ₹ 35.67 cr. #India biz
— taran adarsh (@taran_adarsh) January 12, 2020
মারাঠা আবেগ জড়িয়ে থাকায় মহারাষ্ট্রে তানাজির ব্যবসার পরিমাণ বেশ ভালো বলেই জানা যাচ্ছে। তবে শুধু মহারাষ্ট্রেই নয়, পূর্ব পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, বাংলাতেও তানাজি: দ্যা আনসাং ওয়ারিয়রের ৬০-৭০ শতাংশ ব্যবসা করেছে। যেখানে ‘ছপাক’ এর ব্যবসার পরিমাণ মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ।
প্রসঙ্গত, মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে উঠে এসেছে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ঘটনা। অন্যদিকে তানাজি: দ্যা আনসাং ওয়ারিয়র-এ উঠে এসেছে মারাঠা বীর তানাজি মালসুরের সাহসিকতার বীরগাঁথা।
ইত্তেফাক/বিএএফ
