বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন ঠেকাতে গাছ লাগানোর বিকল্প নেই। তাই পৃথিবীর ফুসফুস ঠিক রাখতে ২০২৮ সালের মধ্যে ১০০ কোটি গাছ লাগানোর প্রকল্প হাতে নিয়েছে কানাডিয়ান দুই তরুণ। ড্রোন দিয়ে বনায়নের জন্য তারা ফ্ল্যাশ ফরেস্ট নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন। তারা এমন একটি ড্রোন তৈরি করেছেন যা এক দিনে ২০ হাজার চারা ও ১ লাখ বীজ রোপণ করতে পারবে। ফলে মানুষের চেয়ে গাছ লাগানো যাবে ১০ গুণ দ্রুতগতিতে। এতে খরচ কমে আসবে ২০ শতাংশ। ফ্ল্যাশ ফরেস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতি বছর ১৩ বিলিয়ন গাছ হারাচ্ছে পৃথিবী। এর বিপরীতে জন্মাচ্ছে অর্ধেক পরিমাণ গাছ। আমরা পৃথিবীর ফুসফুস ঠিক করার কাজে নেমেছি। অন্য সব কাজের আগে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
