আমরা খুব সংকটময় অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি। ভালো কনটেন্টের অভাব। অনেক দিন ধরে কোনো ব্যবসাসফল ছবি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি হিট হচ্ছে। কিন্তু তা দর্শক প্রেক্ষাগৃহে দেখছেন না। আমাদের প্রশিক্ষণের অভাব রয়েছে। পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, সিনেমাটোগ্রাফার, শিল্পীদের প্রশিক্ষণ জরুরি। আমি আশাবাদী মানুষ। আশা করছি, ২০২০ সাল ঢাকাই চলচ্চিত্রের জন্য ভালো যাবে। ভালো গল্পের ছবি নির্মাণ শুরু হয়েছে। তারকা শিল্পীরা অভিনয় করছেন। নতুন শিল্পীদের নিয়েও বেশ আশাবাদী। ওরা ভালো কাজ করতে চায়। ভালো নির্মাতা, ভালো স্ক্রিপ্ট পেলে নতুনরা আমাদের চেয়েও ভালো করবে।
বর্তমান সিনেমার সংকটময় অবস্থা প্রসঙ্গে
অভিনেতা
রিয়াজ আহমেদ
