g বিনোদন রিপোর্ট
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘অবসকিউর’-এর গিটারিস্ট ক্রিস্টোফার গোমেজ প্রিন্স আর নেই। রবিবার সকাল ১১টার দিকে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। প্রিন্সের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ডদলটির ভোকাল সাঈদ হাসান টিপু।
সাঈদ হাসান টিপু বলেন, ‘প্রতিদিনের মতো সকালেও অফিস করেছিলেন প্রিন্স। হঠাত্ করে অফিসে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত মোটরসাইকেলে করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিত্সকরা তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেন।’
উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় অবসকিউর ব্যান্ডের গোড়াপত্তন করেন সাঈদ হাসান টিপু। এরপর খুব অল্প সময়ে ব্যান্ডটি জনপ্রিয়তার শীর্ষে ওঠে। বর্তমানে ব্যান্ডটির বেজ গিটারিস্ট হিসেবে ক্রিস্টোফার গোমেজ প্রিন্স দায়িত্ব পালন করছিলেন।
