ছবি ও গল্প

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২০:৫১

চরিত্রের প্রয়োজনে একজন অভিনয়শিল্পীকে নানা সময়ে নানা মেকআপে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। সে প্রমাণ মেহজাবিনও দিয়েছেন এরইমধ্যে। ফুটপাতে ভাত-বিক্রেতা থেকে ধনীর দুলালী চরিত্রেও হাজির হয়েছেন। অভিনয়ে প্রতিনিয়তই নিজেকে ভাঙা-গড়ার মধ্যেই রাখছেন। আবারও তার প্রমাণ দিলেন। গ্ল্যামারগার্ল থেকে ভিক্ষুকের চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেহজাবিন তার ভিক্ষুকের লুকের ছবি প্রকাশ করেন। এরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা ব্যাপক শেয়ার করছেন ছবিটি।