খালেকুজ্জামানের ৭০তম জন্মদিন উপলক্ষে বেতার টিভি শিল্পী সংসদ, বাঙালি সাংস্কৃতিক বন্ধন ও আওয়ামী সাংস্কৃতিক জোট যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমিতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস. এম. মহসিন, গীতিকার সাইরে আযম বাশার, কবি অপু, শিল্পী ইসফাত আরা, এলিজা চিসতিসহ বহু গুণী শিল্পী। তারা অভিনেতা খালেকুজ্জামানকে কেক কেটে ও ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।
